1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

শেখ পরিবারের ৫ সদস্যের সম্পত্তি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ

  • সম্পাদনার সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার প্রদশিত হয়েছে

ঢাকা, খুলনা ও গোপালগঞ্জে শেখ পরিবারের পাঁচ সদস্যদের নামে থাকা বিভিন্ন সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ক্রোকের আদেশ দেয়া সম্পত্তিগুলোর দেখাশুনার জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩০ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষাপটে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন। ক্রোকের আদেশ দেয়া সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি বাড়ি। যার অনুসন্ধানী মূল্য ধরা হয়েছে চার কোটি ৯৮ লাখ টাকা। শেখ হাসিনার বোন শেখ রেহানা সিদ্দিক, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ ও ছেলে সজীব আহমেদ ওয়াজেদের নামে খুলনায় ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি। যার অনুসন্ধানী মূল্য ধরা হয়েছে ৬১ লাখ ৮৭ হাজার টাকা। রেহানা সিদ্দিকের নামে গোপালগঞ্জে ১৯ শতক জমি। যার অনুসন্ধানী মূল্য ধরা হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা। রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে খুলনায় ৮৭ শতক জমি। যার অনুসন্ধানী মূল্য ধরা হয়েছে ৪১ লাখ ২৪ হাজার টাকা। আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানকালে দেখা যায় অভিযুক্ত সায়মা ওয়াজেদ তার স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লিখিত স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এ মর্মে ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ দানে সদয় মর্জি হয়। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies