1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি

  • সম্পাদনার সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার প্রদশিত হয়েছে

থানায় কেউ মামলা করতে এলে সেটার সত্যতা যাচাইয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সোমবার পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ‘কেউ মামলা করতে এলে সেটার সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ পুলিশের নেই। মামলা এখন সবাই নিজের হাতে লিখে নিয়ে আসে। সেটি পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয়। যাচাই করার সুযোগ নেই।’ তিনি বলেন, ‘পরে তদন্ত করে দেখা হয় অভিযোগ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সত্যটুকু তদন্তে উঠিয়ে আমরা আদালতে পাঠাই।’ ‘যতটুকু সম্ভব অন্যায় আবদার কম করার’ অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই। অমুককে বন্দি করেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন—এসব আবদারও আসে।’ তবে, কারা তার কাছে এসব ‘অন্যায় আবদার’ করেন সে বিষয়ে কিছু বলেননি আইজিপি।দেশবাসীর উদ্দেশ্যে ‘ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া’র আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘পাঁচ আগস্টের পরে অনেকে অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে টাকা-পয়সা আদায়ের জন্য, হ্যারাস করার জন্য মামলা করে। অপরাধ হয়তো করেছে ৫-১০ জন, তার সঙ্গে আরও ৩০০ জনের নাম দিয়ে মামলা করেছেন। গতকালও এমন একটি মামলা হয়েছে।’ তিনি নিশ্চিত করেন, ‘ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি, কাউকে যেন হয়রানিমূলকভাবে গ্রেফতার না করা হয়। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, শুধু তাদেরকেই গ্রেফতার করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies