1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

দলগুলো যেসব সুপারিশে ঐক্যমতে পৌঁছেছে তা জনস্মুখে প্রকাশের দাবি বিএনপির

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার প্রদশিত হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া যেসব সুপারিশে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসন কার্যালয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) লিয়াঁজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই দাবি জানান। এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নতুনভাবে ঐক্যমতের কোনো প্রয়োজন নেই। ঐক্যমত প্রয়োজন সংস্কার ও নির্বাচনের বিষয়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের বিষয়ে প্রত্যকটি দল কমিশনে যে প্রস্তাব জমা দিয়েছে, তারমধ্য যেসকল বিষয়ে সবাই একমত হয়েছে সেগুলো জাতিকে জানানো। তারা সেটা কেন জানাচ্ছে না এটা আমার প্রশ্ন-এটা দীর্ঘ কোন কাজ না। যে বিষয় নিয়ে ঐক্যমত হয়েছে তাকে জাতিকে জানিয়ে সনদে সই করে নির্বাচনের দিকে যাওয়া ছাড়া বিকল্প কোনো কাজ নেই।’ সংস্কার মানা না মানা নিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে বিএনপি সংস্কার চায় না। এগুলো পানিগোলা ছাড়া কিছু না। আপনাদের দায়িত্ব কোথায় কোথায় তারা ঐক্যমত হয়েছে তা জাতিকে জানানো। এজন্য ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নাই। তার আগে নির্বাচন দেয়া সম্ভব বলে জানান তিনি।’ এদিকে বৈঠক শেষে এনডিএমের চেয়ারম‌্যান ববি হাজ্জাজ বলেন, ‘দ্রুত সময়ের মধ্য সকল দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটি সনদ তৈরি করতে হবে। এই সনদ তৈরির জন্য ৩০ দিনের বেশি সময় প্রয়োজন নেই। সনদ তৈরি হয়ে গেলে নির্বাচনের কোনো ধরনের বিলম্ব হওয়ার প্রয়োজন নাই। কারণ সবাই চাই দ্রুত একটি নির্বাচন হয়ে যাক।’ এদিকে বৈঠকে বিএনপি লিয়াঁজো কমিটি প্রধান দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ-এর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এনডিএমের বৈঠক শেষে গণফোরাম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী-এর নেতৃত্বে ১২ সদস্য প্রতিনিধিদল বিএনপির সাথে বৈঠক করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies