1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পহেলা বৈশাখ উদযাপনে বগুড়ায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

  • সম্পাদনার সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার প্রদশিত হয়েছে

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছি। পহেলা বৈশাখ বাঙালি জীবনের ইতিহাস। ফ্যাসিবাদী সরকারের সময় বিজাতীয় সংস্কৃতি মাধ্যমে বৈশাখ সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছিল। আবারো নতুন করে আমাদের সংস্কৃতি ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে চাই। আমাদের দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টানদের যে বন্ধন সেটিকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। গণতান্ত্র, আইনের শাসন, ভোটের অধিকার মানুষ ফিরে পাবে সেই বাংলাদেশ চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নেতাকর্মীদেরকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। পহেলা বৈশাখ উপলক্ষে ১৪৩২ উপলক্ষে সোমবার বেলা ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠে থেকে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা পূর্বে সমাবেশে একথা বলেন।  বৈশাখী শোভাযাত্রা  উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মৎস্যজিবি দলের আহবায়ক ময়নূল হক বকুল, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ক সভাপতি শাহাজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা। বৈশাখী শোভাযাত্রায় পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে সেই পুরোনো দিনের বিয়ের একমাত্র বাহন পালকী, মালা-মালের বাহনকারী গরু ও ঘোড়া গাড়ী, লাঠি-খেলা,মাছধরা খলশানী,পলই, কৃষি কাজে ব্যবহিৃত লাঙ্গল-জোয়াল, পানি দেওয়া শিনি, তামাক সেবনের জন্য হুকা, ঝড়-বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য মাতল, বাইস্কোপ, গান-বাজনার জন্য হারমুনিয়াম, বাঁশি,তবলাসহ নানা ধরনের আসবাবপত্র প্রদর্শন করা হয়। শোভাযাত্রাতে ব্যানার, ফেস্টুন ও প্লে কার্ডের মাধ্যমে বাঙালি ঐতিহ্য, ইতিহাস তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies