1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নববর্ষ উপলক্ষে চাটমোহরে ঘুরে ঘুরে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা

  • সম্পাদনার সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৪৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: নববর্ষ উপলক্ষে পাবনার চাটমোহরে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার (১৪ এপ্রিল) বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী আয়োজন করে চাটমোহর পৌর বিএনপি। এদিন সকালে চাটমোহর বালুচর খেলার মাঠের পূর্বপাশের বটতলায় পান্তা খাওয়ানোর উদ্বোধন করা হয়। এ সময় চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা সেখান থেকে চাটমোহর উপজেলা পরিষদ চত্বর সহ পৌর সদরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে পান্তা খাওয়ান। পান্তার সাথে ছিল আলু ভর্তা, পেঁয়াজ ও কাঁচামরিচ। এ বিষয়ে চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। নববর্ষের দিনেই পান্তা ইলিশের আয়োজন করে বিভিন্ন সংগঠন। যা অনেক সাধারণ মানুষ খেতে পান না। আমরা একদম গ্রামের সাধারণ মানুষের মানুষের কথা চিন্তা করে যেমন তারা চিরাচরিতভাবে পান্তা পেঁয়াজ কাঁচামরিচ খান সেই আয়োজনটি তুলে ধরার চেষ্টা করেছি। যাতে সবাই খেতে পারেন। চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ বলেন, বাংলা নববর্ষ আর পান্তা একে অপরের সাথে মিশে গেছে। যা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যেরও একটি অংশ। আমরা চেষ্টা করেছি সেই ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে। শুধু একটি জায়গায় সীমাবদ্ধ থেকে, শুধু নিজেরা পান্তা খেয়ে পহেলা বৈশাখ উদযাপনের চিন্তা করিনি। সাধারণ মানুষকেও সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরাও। দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন বলেন, সাধারণ মানুষকে পান্তা খাওয়ানোর এমন আয়োজন নিঃসন্দেহে ব্যতিক্রমী ও প্রশংসনীয়। অনেক সাধারন মানুষই পহেলা বৈশাখের দিন নানা ব্যস্ততায় পান্তা খেতে পারেন না। এমন আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ ছুঁয়ে যাক সবার প্রাণে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies