1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলী নেতা নাঈম, সজীব ও বাপ্পি-সহ গ্রেফতার- ১৯

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাজশাহী কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নাঈম (৩১), ছাত্রলীগ নেতা সজীব (৩২) ও মহানগর শ্রমিক লীগ নেতা বাপ্পি (৪৯) সহ ১৯ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ নাঈমুল হাসান নাঈম, তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাজার হাতা এলাকার মৃত আবু তাহেরের ছেলে এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগ নেতা মোঃ তানভীর হাসান সজীব, তিনি একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে এবং সাবেক ছাত্রলীগ নেতা ও এস.কে.এন আরকান উদ্দিন (বাপ্পি), তিনি একই থানার কুমারপাড়া এলাকার মৃত আনসার উদ্দিনের ছেলে এবং মহানগর ২২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, মহানগর যুবলীগের সদস্য ও আওয়ামীলীগ কর্মী মোঃ আমিনুল ইসলাম ওরফে মামুন (৪৯) তিনি রাজশাহী একই থানার খরবোনা বাজেকাজলা এলাকার মৃত নুরুন্নবী শেখের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কশিনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, নসারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নাঈম, ছাত্রলীগ নেতা সজীব ও মহানগর শ্রমিক লীগ নেতা বাপ্পি ও মামুন-সহ অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies