1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ

ফিলিস্তিন প্রশ্নে মুসলিম বিশ্বের মোড়লদের ভূমিকা প্রশ্নবিদ্ধ : সালাহউদ্দিন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫২ বার প্রদশিত হয়েছে

ফিলিস্তিনের স্বাধীনতা ও নির্যাতনের প্রশ্নে মুসলিম বিশ্ব মোড়লদের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গাজা ও রাফায় ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত প্রতিবাদ ও সংহতি র‍্যালি-পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ ইসরাইলকে পরোক্ষভাবে মদদ দিয়েছিল। এমন একটি রাষ্ট্র থেকে আঁড়িপাতার যন্ত্র কিনে এ দেশের বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে।’ তিনি বলেন, ‘আমরা সারা বিশ্বের মুসলমানরা, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ, ইসলামী বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সারা বিশ্বের মুসলমানদের সমর্থন করতে দেখি, সংহতি প্রকাশ করতে দেখি কিন্তু ইসলামী বিশ্বের মোড়লরা কখনো সক্রিয়ভাবে ইসরাইলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইসরাইলের কারণে ফিলিস্তিনের জনগণ গণহত্যার শিকার হচ্ছে যুগের পর যুগ, দশকের পর দশক কিন্তু তার কোনো প্রতিকার আমরা দেখছি না।’ সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ফিলিস্তিনের জনগণ। মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা পৃথিবীতে মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে, সেটা আরাকান থেকে ফিলিস্তিন পর্যন্ত সারা বিশ্ব বিস্তৃত।’ ফিলিস্তিনি জনগণ নিজ দেশে পরবাসী হয়ে গেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘ফিলিস্তিনের জনগণ ১৯৪৮ সালের পর থেকে তীব্রভাবে ইসরাইলি হামলার শিকারে পরিণত হয়েছে। তারা এখন আপন দেশে পরবাসী হয়ে গেছে। বিশ্বের কিছু পরাশক্তির সমর্থনে ইসরাইলে যে গণহত্যা শুরু হয়েছে তা আজকে নয় বহুদিন আগে থেকে।’ বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান। আরো উপস্থিত আছেন সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies