1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সাহারুল উৎসব পালিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমতলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ঐতিহ্যবাহী সাহারুল উৎসব পালিত হয়েছে।  বুধবার বিকেলে সাহাজাদপুর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর পল্লীতে কারিতাস রাজশাহী অঞ্চলের আশা প্রকল্পের সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক সংগঠন এ উৎসবের আয়োজন করে। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করার জন্য চৈত্র মাসে শুক্লপক্ষ থেকে পূর্ণিমা পর্যন্ত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জনগণ যুগ যুগ ধরে এ উৎসব পালন করে আসছে। এ উৎসবকে কেন্দ্র করে দুপুর থেকেই এ পল্লীতে ছিল সাজ সাজ রব। নানা বয়সের নারী-পুরুষের সমাগম ও নাচে-গানে উৎসব মূখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এ উৎসবে বিভিন্ন এলাকার ৮টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। পরে অংশগ্রহণকারী সাংস্কৃতিক দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসব উদযাপন কমিটির সভাপতি মতিলাল এক্কার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী নেতা সুধীর তির্কি, যতিন টপ্য প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies