1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী মহানগরীর একটি হাসপাতালে অবহেলাজনিত কারণে এক নারী রোগীর মৃত্যু’র অভিযোগ

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অবহেলাজনিত কারণে বেনু বেগম (৬৫) নামের একজন রোগীর মৃত্যু অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১০টায় মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর মোড়ে অবস্থিত মঞ্জু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।
নিহত বেনু বেগম (৬৫), তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মথুরডাঙ্গা এলাকার মৃত বশির আহম্মেদ স্ত্রী। রোগীর স্বজনরা জানায়, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টা ৩৫ মিনিটে পায়ের অপারেশন করার জন্য ওই রোগী মঞ্জু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্জারী ডাক্তার মোঃ হাবিবুল হাসানের তত্ববধানে ভর্তি হন। এদিন রাতেই উক্ত রোগীর অপারেশন হয়। বুধবার সকালে হঠাৎ রোগীর শ্বাসকষ্ট শুরু হলে রুগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও তারা কোন অক্সিজেনের ব্যবস্থা করেনি। ফলে রোগী তৎক্ষণাৎ মারা যান বলে দাবি করছেন রোগীর স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে রাজপাড়া থানা পুলিশ ওই ডায়াগনস্টিক সেন্টারের উপস্থিত হন। এছাড়াও রাজশাহী মহনগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নিয়ে সমঝোতার বিষয়টি দৃষ্টি গোচর হয়েছে বলে জানায় এ প্রতিবেদক। তবে মঞ্জু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্জারী ডাক্তার মোঃ হাবিবুল হাসানের যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাক্ষাৎ দেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies