1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান: ৭৫ হাজার টাকা জরিমানা ও আটক-১

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছী মঙ্গলপাড়া গ্রামে অনুমতি ছাড়া কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে পুকুর খননের মাফিয়া হিসেবে পরিচিত হান্নানের বিরুদ্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি এক্সকাভেটর মেশিন অকেজো করা হয় এবং দুটি ব্যাটারি জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে এবং ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম, নূর হোসেন নির্ঝর বলেন, “কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, “অনুমতি ছাড়া পুকুর খননের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের কার্যক্রমের ফলে কৃষিজমির ক্ষতি হয় এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
উল্লেখ্য, পুঠিয়া উপজেলায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ৯ মাসে এ উপজেলায় মোট ১৭টি মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১৩ লাখ ৯০ হাজার টাকা এবং ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies