1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় সড়কের পাশে মিলল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৬ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়কের পাশ থেকে জাহিদুল মোল্লা (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সকালে পাবনার আতাইকুলা-ডেমরা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা নামক স্থানে এই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে ফেলে রেখেছে বলে ধারণা পুলিশের। নিহত জাহিদুল মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে এবং পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কেএম হাবিবুল ইসলাম জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে আসলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কে বা কারা, কি কারণে তাকে হত্যা করেছে তার তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে কাঠের ব্যবসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন জাহিদুল। আর আজকে সকালে তার মরদেহ পাওয়া কথা শুনে এখানে (ঘটনাস্থল) এসেছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies