1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

কনসার্ট চলাকালেই ধসে পড়ল নাইটক্লাবের ছাদ, প্রাণহানি বেড়ে ১১৩

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার প্রদশিত হয়েছে

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিংগোর একটি জনপ্রিয় নাইটক্লাবের ছাদ ধসে প্রাণহানি বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫৫ জন। ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৩৪ মিনিটে। দেশটির জনপ্রিয় মেরেঙ্গু শিল্পী রুবি পেরেজ ওই সময় সেখানে পারফর্ম করছিলেন। দেশটির জরুরি সেবাবিষয়ক পরিচালক জেনারেল হুয়ান ম্যানুয়েল মেনডেজ জানিয়েছেন, জেট সেট (Jet Set) নামক নাইটক্লাবটিতে ওই সময় কনসার্ট চলছিল। এ সময় ছাদটি কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়ে। পুলিশ ও উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। তারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছে। প্রেসিডেন্ট লুইস আবিনাদের এক বিবৃতিতে বলেন, ‘জেট সেট নাইটক্লাবে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এতে আমরা গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি। আমরা শুরু থেকেই ঘটনাটির প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছি। সবগুলো উদ্ধার সংস্থা নিরলসভাবে কাজ করছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি এবং তাদের জন্য প্রার্থনা করছি’। এদিকে নিহতদের মধ্যে রয়েছেন সাবেক মেজর লিগ বেসবল (MLB) খেলোয়াড় অক্টাভিও ডোটেল (৫১) ও টনি ব্ল্যাঙ্কো (৪৪)।উদ্ধারকারীরা ডোটেলকে ধ্বংসস্তূপ থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবার প্রধান কর্নেল র‍্যান্ডলফো রিজো গোমেজ। ডোটেল ১৩টি এমএলবি দলের হয়ে খেলেছেন। এর মধ্যে নিউ ইয়র্ক মেটস অন্যতম। দলটি এ ঘটনায় এক মিনিট নীরবতা পালন করে সমবেদনা জানিয়েছে। অন্যদিকে টনি ব্ল্যাঙ্কো ওয়াশিংটন ন্যাশনালসসহ জাপান ও ডোমিনিকানের হয়ে খেলেছেন। ডোমিনিকান ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তার অবদান জাতীয় বেসবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে’। এছাড়াও মন্তেক্রিস্তির গভর্নর নেলসি মিলাগ্রোস ক্রুজ মার্টিনেজও এ দুর্ঘটনায় নিহত হন। তিনি সম্পর্কে এমএলবি তারকা নেলসন ক্রুজের আপন বোন। ক্রুজ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তার (নেলসি ক্রুজ) সেবার মনোভাব ও ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে’।এদিকে এমএলবি কমিশনার রবার্ট ম্যানফ্রেড জুনিয়র এক শোক বার্তায় বলেছেন, ‘অক্টাভিও ডোটেল, টনি ব্ল্যাঙ্কো, নেলসি ক্রুজুসহ ভয়াবহ এই দুর্ঘটনার শিকার সব ভুক্তভোগীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ডোমিনিকান রিপাবলিকের সঙ্গে বেসবলের সম্পর্ক অত্যন্ত গভীর। আজ আমরা সব ডোমিনিকান খেলোয়াড় ও ভক্তদেরকে গভীরভাবে স্মরণ করছি’। ডিজে শাকিরাক্স নামে দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, অনেক পরিবার ঘটনাস্থলে এসে তাদের প্রিয়জনের খোঁজ করছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। জানা গেছে, ২০২৩ সালে ওই নাইটক্লাবে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতে নাইটক্লাবটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সূত্র: এবিসি নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies