1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

ইসরাইলি অবরোধে অপুষ্টিতে ভুগছে গাজার ৬০,০০০ শিশু

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫৯ বার প্রদশিত হয়েছে

দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনে পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তুপ ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। অন্যদিকে কঠোর অবরোধের মুখে গোটা উপত্যকায় খাদ্য, পানীয়সহ সব ধরনের সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় হাজার হাজার শিশু অপুষ্টিতে ভুগছে বলে সতর্ক করেছেন চিকিৎসক ও ত্রাণকর্মীরা। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, গাজায় বর্তমানে প্রায় ৬০,০০০ শিশু ‘অপুষ্টির কারণে চরম স্বাস্থ্য জটিলতার ঝুঁকিতে রয়েছে’। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি বাহিনীর জারি করা বাস্তুচ্যুতির নির্দেশনার কারণে ২১টি পুষ্টিকেন্দ্র বন্ধ হয়ে গেছে। যার ফলে ইতোমধ্যেই অপুষ্টিতে ভোগা প্রায় ৩৫০ শিশুর চিকিৎসা ব্যাহত হচ্ছে। এর আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করে বলেছে, ইসরাইল গাজায় গণহত্যামূলক আগ্রাসন ও শিশুদের ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে। এ জন্য ইসরাইলি নেতাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। হামাস আরও জানিয়েছে, প্রতি বছর ৫ এপ্রিল ফিলিস্তিনে শিশু দিবস পালিত হয়। তবে এবার দিবসটি এমন এক সময়ে এসেছে, যখন গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রায় ১৯,০০০ শিশু নিহত হয়েছে। যাদের মধ্যে ২৭৪টি নবজাতক ও ৮৭৬টি এক বছরের কম বয়সি শিশুও রয়েছে। এদিকে গাজায় অব্যাহত ইসরাইলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন ফিলিস্তিনি নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। এছাড়া উত্তর গাজার শুজাইয়া জেলায় ধারাবাহিক ইসরাইলি বিমান হামলায় ৮০ জন নিখোঁজ রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এ নিয়ে গাজায় ইসরাইলি আগ্রাসনে কমপক্ষে ৫০,৮১০ জন ফিলিস্তিনি নিহত ও ১,১৫,৬৮৮ জন আহত হয়েছে। তবে ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস নিখোঁজ থাকা ফিলিস্তিনিদের সংখ্যা আপডেট করে মোট প্রাণহানির সংখ্যা ৬২,৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। মিডিয়া অফিসের মতে, এখনো গাজার ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদেরকে মৃত বলেই ধরে নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies