1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ফিলিস্তিনিদের উপর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠন। মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ করে শহীদ চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলের বর্বর গণহত্যা নিশ্চুপ সারা বিশ্ব। সাধারণ ফিলিস্তিনিদের উপর এই অমানবিক নির্যাতন মেনে নেবে না মুসলিম বিশ্ব। ইসরাইলের সব ধরণের পন্য বর্জনের ডাক দেওয়া হয় এবং আন্তর্জাতিক আদালতে ইজরাইলের গণহত্যার বিচার দাবি করেন বক্তারা। এ সময় বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসাব্বির হোসেন সঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies