1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে আজও উত্তাল ভারত

  • সম্পাদনার সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার প্রদশিত হয়েছে

বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে উত্তাল ভারত। শনিবার দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে।দেশটির উত্তরপ্রদেশের মুজাফ্‌ফরনগরে কালো ব্যাজ পরে ওয়াকফ বিলের প্রতিবাদ করায় ২৪ জনকে দুই লাখ টাকা করে জরিমানা করেছে প্রশাসন। শনিবার মুজাফ্‌ফরনগর নগর পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে ২৪ জনকে চিহ্নিত করা হয়েছে, এরপর তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়। এদিকে ওয়াকফ বিলের প্রতিবাদে শুক্রবারও বিক্ষোভে উত্তাল ছিল কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদসহ ভারতের বিভিন্ন শহর। অসংখ্য মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ডও দেখা গেছে। তাতে লেখা ছিল, ‘আমরা ওয়াকফ সংশোধনী মানছি না’, ‘ওয়াকফ বিল প্রত্যাহার করুন’। এদিন কলকাতায় প্রতিবাদের বহর ছিল অনেক বড়। গুজরাটের আহমেদাবাদে এদিন ওয়াকফ সংশোধনীর বিরোধিতায় পথে নামেন মুসলমানরা। চেন্নাইয়ে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাঙ্গ ভেত্তরি কাঝাগাম (টিভিকে)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies