1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

লন্ডনের পার্কে মাকে নিয়ে ঘুরলেন তারেক রহমান

  • সম্পাদনার সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, তিনি হুইলচেয়ারে বসে পার্কে ঘুরছেন, সঙ্গে রয়েছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বুধবার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খালেদা জিয়াকে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান হুইলচেয়ারে নিয়ে পার্কে হাঁটাচ্ছেন। পাশে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান হাঁটছেন। সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগেও ঈদের সময় তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছিলেন, যেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়াকে দেখা যায়। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। পরদিন তিনি ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হন এবং সেখানে টানা ১৮ দিন চিকিৎসা গ্রহণের পর ২৫ জানুয়ারি তারেক রহমানের লন্ডনের বাসায় ফেরেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছেন এবং সবকিছু ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতাকর্মীরা সবসময় উদ্বিগ্ন থাকেন। তার স্বাভাবিক জীবনযাত্রার কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে। চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন—এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies