1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রধান উপদেষ্টার চীন সফরে ইতিবাচক বিএনপি: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৫০ বার প্রদশিত হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (৩০ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ড. ইউনূসের চীন সফরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপি ইতিবাচক। ভূরাজনৈতিক কারণেই চীনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাটা জরুরি।” একই সঙ্গে তিনি চীন, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তবে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক জাতীয় নির্বাচন বিষয়ে দেওয়া বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মুহাম্মদ ইউনূস বলেছিলেন, নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে—এ প্রসঙ্গে টেনে এনে মির্জা ফখরুল বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার।” তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের শত্রুদের’ ভারতে আশ্রয় দিয়ে নির্বাচন বিলম্বিত করলে সংকট আরও গভীর হবে। বিএনপি ক্ষমতা লাভের জন্য নয়, জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠার জন্য নির্বাচন চায় উল্লেখ করে ফখরুল বলেন, “নির্বাচিত সরকারের শক্তি কখনোই একটি অনির্বাচিত সরকারের মতো নয়।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies