গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ শুক্রবার ২৮শে মার্চ ২৫ইং বগুড়ার গাবতলী মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়ায় “ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন” এর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। স্থানীয় সমাজসেবক আলহাজ্ব জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এবং কোষাধক্ষ্য আহসান হাবীব আকাশ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম আব্দুস সামাদ আজাদ ও আব্দুস সবুর পুটু। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক জালাল উদ্দিন জনি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু , ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ সাঈদ সুমন ও সভাপতি জাহেদুর রহমান, উপজেলা ছাত্রদলের সহ-তথ্য বিষয়ক সম্পাদক হাবিবে মিল্লাত প্রমূখ। শেষে প্রধান অতিথি সাবেক এমপি লালু অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
