1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় শিশুকে ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন

  • সম্পাদনার সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার (২৪ মার্চ) দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন (২৯) ফরিদপুর উপজেলা সদরের খলিশাদহ গ্রামের মৃত আব্দুল লতিফ ওরফে লেদুর ছেলে। মামলার এজাহার সুত্রে জানা যায়, ফরিদপুর উপজেলা সদরের বনওয়ারীনগর আলীম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রতিদিনের ন্যায় ২০২২ সালের ২ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়তে যাচ্ছিল। শিশুটি খলিশাদহ ওয়াবদা বাঁধের কাছে পৌঁছালে অজ্ঞাত এক ব্যাক্তি শিশুটিকে জোরপূর্বক ধরে পার্শ্ববর্তী শরিফুল ইসলামের পরিত্যাক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই দিনই অজ্ঞাত এক ব্যাক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রসুক্তির সাহায্যে নাজমুল হোসেনকে সনাক্ত করে ঘটনার চার দিন পর সিরাজগঞ্জ জেলা সদর থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট নাজমুল হাসান শাহীন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রেন্টু। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অ্যাডভোকেট নাজমুল হাসার শাহীন বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের এই আদেশে খুশি। তবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামী পক্ষের অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রেন্টু। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে আমার মোক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি- সেখানে আমার মোক্কেল ন্যায় বিচার পাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies