রোববার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কমিটি বিলুপ্ত করে সোমবার ১২ সদস্যের সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক ঘোষণায় একথা জানানো হয়েছে। ১২ সদস্যের সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটিতে রয়েছেন – বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার, অধ্যাপক ড. মামুন আহমেদ, এ্যাড সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়েল প্রো-ভিসি অধ্যাপক লুৎফর রহমান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা, এসএম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের সদস্য সাবেক যুগ্ম মহাসচিব ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ, ড্যাবের সদস্য সাবেক ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, ড্যাবের সদ্য সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা আজিজ সুমন। আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন ড্যাব কমিটি করার গুরু দায়িত্ব পালনে তাদের প্রতি আহবান জানানো হয়েছে।