1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বিএনপি ইসলামের পক্ষে কিন্তু বেহেশতের টিকিট বিক্রি করে না- ওবায়দুর রহমান চন্দন

  • সম্পাদনার সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪২ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক ওবায়দুর রহমান চন্দন বলেন, ২০২৩ সালে শিবগঞ্জের কিচকে বিএনপির জনসভা ভন্ডুল করতে আওয়ামী সন্ত্রাসীরা দফায় দফায় হামলা করেছিল। হামলা-ভাংচুর ও রক্তচক্ষু উপেক্ষা করে লাখো মানুষের সমাগমে সেদিন সমাবেশ করেছিল বিএনপি। এতে প্রমানিত হয়েছিল, শিবগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। হাসিনা বিরোধী আন্দোলন একদিনে গড়ে উঠেনি। ১৭ বছর ধরে বিএনপি এ আন্দোলন করে আসছে। আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতা-কর্মী খুন- গুম হয়েছে। জেল-জুলুম খেটেছে। তাই যারা ভাবে একদিনে হাসিনা বিরোধী বিপ্লব গড়ে উঠেছে, তারা ভুলের স্বর্গে বাস করে। বিএনপিই একমাত্র দল যে দল বাংলাদেশের সকল আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে।  এসময় তিনি আরো বলেন, বিএনপি বিশেষ একটি দলের মতো বেহেশতের টিকিট বিক্রি করে না। তবে বিএনপি ইসলামের পক্ষের শক্তি। শহীদ জিয়াই সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে আগামীর সফল বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বিএনপি। ভোট নিয়ে ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, যারা ষড়যন্ত্র করছে তাদের ধারনা ভোট হলেই বিএনপি ক্ষমতায় আসবে। এতেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাওয়ার আগেই জাতীয় নির্বাচন দিন। ২৩ মার্চ রবিবার বগুড়ার শিবগঞ্জের দাড়িদহ দাখিল মাদ্রাসা মাঠে ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন তিনি।

ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। এসময় বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপিকে নিয়ে আমরা গর্ববোধ করি, কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন। কিছু ছাত্ররা দাবি করে, শুধু তাদের আন্দোলনে হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিএনপি গত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে মীর শাহে আলম বলেন, জনগণ যে ভোটের অধিকারের লড়াই করে আসছে এত বছর, সে ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দিন। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিন। এসময় আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, সাবেক সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, সাবেক উপজেলা আহবায়ক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের , উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, সহ-সভাপতি আফছার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইনুল মেম্বার, বিএনপি নেতা রাসেল মাহমুদ সবুজ।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম ইদ্রিস আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর নজরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক মুকুল, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ যোবায়ের, সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া, সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান বুলেট, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক শামীম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, যুগ্ম সাধারন সম্পাদক জনি মন্ডল, তাঁতী দল সভাপতি আবু বক্কর, মহিলা দল নেত্রী মিনারা বেগম, ফাইমা আক্তার, শ্রমিক দল নেতা রেজাউল, মিজানুর রহমান, এজাজুল, সাইফুল, মৎস্যজীবী দল নেতা রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মীর মুন, সাংগঠনিক সম্পাদক তারেক মিলু, সহ-সভাপতি আল রাহী, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, যুবদল নেতা সাগর, কাওসার, ছাত্রদল নেতা রাফি, নাসির প্রমুখ।
উল্লেখ্য, ময়দানহাট্টা ইউনিয়নের ৯ টি ভোট কেন্দ্র কমিটির নেতৃবৃন্দসহ হাজার হাজার সাধারণ জনতা ইফতার মাহফিলে অংশ নেয়। অংশ নেয় সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষ। ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies