1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের

  • সম্পাদনার সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫৩ বার প্রদশিত হয়েছে

দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘একটি পরিবর্তনের জন্য জনগণ রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়েছে বলেই স্বৈরাচার মাফিয়া বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত আমাদের, এটাই রাজনীতি। আসুন, জনগণের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা নিয়ে কাজ করি। রোববার (২৩ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠাকারী সকল শক্তি মিলে দুই বছর আগে আমরা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছি। দেশে প্রথম ধ্বংস করেছে ভোটের ব্যবস্থা। দেশের সকল সেক্টরকে মেরামত করতে হবে। দেশের কাঠামো মেরামতের কথা সবার আগে আমরাই বলেছিলাম।’ এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে ঠিক আওয়ামী লীগের মতো শিবিরে ঠেলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে একটি দল। কিন্তু কেন যে করা হচ্ছে আমার বুঝে আসে না।’ ‘সবাই বিএনপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। বিএনপিকে ছোট করতে চাইছে। তবে বিএনপির নেতৃত্বে কোনো সংকট নেই। আওয়ামী লীগকে ছেড়ে দেয়ার সুযোগ নেই। আমরা আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই,’ বলেন তিনি। তিনি আরো বলেন, ‘বিদেশী কিছু অ্যাজেন্ট চাচ্ছে কোনোভাবেই যেন এদেশে শান্তি-শৃঙ্খলা না আসে এবং সে ধরনের চেষ্টা করে যাচ্ছে।’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির মধ্যে পরিকল্পিতভাবে ফাটল ধরা চেষ্টা করা হচ্ছে।’ এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies