1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে ডাসকোর ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৮ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশন এর থ্রাইভ প্রকল্পের অধিণে বেইজ লাইন সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: মাহবুব হাসান চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নাজমা আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজয়ানুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সুলতান মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী, বিএমডিএ মুহা: সাইদুর রহমান। অনুষ্ঠানে স্বাগতবক্তব্য রাখেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মো: তোফাজ্জল হোসেন, সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার রিতুমালো। থ্রাইভ প্রকল্পটি নওগাঁ জেলার সাপাহার, পোরশা, মহাদেবপুর, পত্নীতলা, নিয়ামতপুর, মান্দা ও ধামুইরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলায় বসবাসরত ৯১৫০ জন দলিত সম্প্রদায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী মানুষের জীবনমান উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, দক্ষ যুব তৈরি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সরকারী-বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানে দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী বান্ধব সেবা নিশ্চিতকরনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্পের মনিটরিং অফিসার মো: আলতাফুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প বিষয়ে ধারনা, দাতা সংস্থা ও সহযোগী সংস্থার পরিচিতি, মতবিনিময় সভার উদ্দেশ্য, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম, বেইজ লাইন সার্ভের মাধ্যমে প্রাপ্ত তথ্য সমূহ উপস্থাপন করেন। এরপর অতিথিবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা, মতামত গ্রহণ ও প্রশ্নোত্তর পর্ব। মুক্ত আলোচনায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রকল্প সম্পর্কিত পরামর্শ এবং সহযোগিতার আশ^াস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies