1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ

  • সম্পাদনার সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫৩ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ কারণে। আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকালে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে কথা বলেন তিনি। নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের ফসল হিসাবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১ কারণে। বাংলাদেশের নতুন করে আর কখনো এক এগারো হতে দেওয়া হবে না। এই মাটিতে জুলাই হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। আবার সেই প্রশাসনকেই জনগণের ওপর ব্যবহার করেছে তারা। সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies