1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ-সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১১১ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদ সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি। বিএনপি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল। দেশ পরিচালনায় অতীতে বিএনপি’র উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। জনগণের ভোটে বারবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর দেশ থেকে ভোট ব্যবস্থা বিদায় নিয়েছে, পুলিশ এবং প্রশাসনের লোকজন ভোট কেটে বাক্স ভরিয়েছে। তখন থেকে বিএনপি নেতাকর্মী জেল হাজতে এই ছিল বিগত ১৬ বছরের চিত্র। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা বিগত ১৬ বছর আন্দোলন করেছে বিএনপি। তিন হাজার নেতাকর্মী গুন, খুন হয়েছে। খালেদা জিয়া সহ দলের হাজার হাজার নেতা কর্মী জেল খেটেছে। আওয়ামী লীগ সরকার আসার পর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। শেখ পরিবারের সদস্য বৃটেনের রাজনীতি করে সেখানেও চুরির দায়ে তাকে পদত্যাগ করতে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে ২০ শে মার্চ বৃহস্পতিবার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা এলাকায় বালিয়াদিঘী ১ ও ৭ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল এবং বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্দেগ্যে দুস্থদের মাঝে ছাগল ও নগদঅর্থ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা এদেশের এযুগের শ্রেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনই দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, দলকে সু সংগঠিত করছেন, ধৈর্য ধরতে বলছেন। দেশের মানুষের আস্থা অর্জন করতে বলছেন। সাবেক এমপি লালু আরো বলেন, বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় গ্রামেগঞ্জের বিভিন্ন জায়গায় অসহায় দুস্থ মানুষের মাঝে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাগল, হাস, মুরগি ও গরু বিতরণ করেছেন। তারেক রহমান দেশের উন্নয়নে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে আবারও পূর্বের ন্যায় আবারো আপনাদের মাঝে আসবেন তারেক রহমান। আর আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখেন তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন এ যুগের এ দেশের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান। ইনশাআল্লাহ। বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূধনের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম ও সদস্য আব্দুল মতিন এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, ফজলুল হক উজ্জল, রেজ্জাকুল হায়দার রুনু, উপজেলা বিএনপির সহ-সভাপতি নবির উদ্দিন আকন্দ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম,সহ সাংগঠনিক ঈমান আলী, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকদলে সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, ইলিয়াস হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল নেতা রিবন মিয়া, শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা ,মোতাছিন বিল্লা মুন, নোমান বাবু, শ্রমিক দল নেতা উজ্জ্বল হোসেন, জাকিরুল ইসলাম সহ বিএনপির অঙ্গ দলের নেতৃবৃন্দ। শেষে দেশ-জাতি ও জিয়া পরিবার কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। শেষে দেশ-জাতি ও জিয়া পরিবার কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies