1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রূপপুর এনপিপিঃ দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসছে হেভি ক্রেন

  • সম্পাদনার সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: রাশিয়ার নাভাসিবিয়েরস্ক সমুদ্র বন্দরে শিপমেন্টের জন্য পৌঁছেছে ৫০ টন ক্ষমতাসম্পন্ন ব্রীজ ক্রেন। এই ক্রেনটি রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের লোডিং ও আনলোডিং কার্যক্রমে ব্যবহৃত হবে। এছাড়াও আরও ১৬ টন ও ৩২ টন ক্ষমতাসম্পন্ন দু’টি গেনটি ক্রেনও একইসঙ্গে শিপমেন্ট করা হচ্ছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে রসাটমের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, রসাটম প্রকৌশল শাখা এবং ভিপিও যায়েস এর বিশেষজ্ঞরা শিপমেন্টের পূর্বে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলোর সার্বিক মান এবং নিরাপত্তা মান নিরীক্ষণ করেছে। এতমএনার্গোরিমন্টের উপ-মহাপরিচালক ভ্লাদিমির পাপো বলেন, ‌’আমরা উচ্চমান এবং নির্ভরযোগ্যতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। রূপপুর প্রকল্পের জন্য ইকুইপমেন্ট সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক প্রকল্পগুলোতে জটিল কার্য সম্পাদনে আমাদের সক্ষমতারই পরিচয় বহন করে।’ উল্লেখ্য, রসাটমের বিদ্যুৎ শক্তি শাখার অঙ্গ প্রতিষ্ঠান রসএনার্গোএটমের একটি বিভাগ হলো এতমএনার্গোরিমন্ট। এই প্রতিষ্ঠানের মূল কাজ হলো রুশ পরমাণু শিল্প ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ বা মেইন্টেন্যান্স। জেনারেল কনট্রাক্টর হিসেবে প্রতিষ্ঠানটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য এনার্জী প্রকল্পে রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজ করে থাকে। পাবনার রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে প্রতিটি ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি পাওয়ার ইউনিট থাকছে। ইউনিটগুলোতে স্থাপিত হয়েছে ৩+ প্রজন্মের ভিভিইআর রিয়্যাক্টর। যত শীঘ্র সম্ভব জ্বালানী লোডিং এবং তৎপরবর্তী স্টার্টআপের জন্য প্রথম ইউনিটের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies