1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বগুড়ায় আরাফাত রহমান কোকো সৃতি সংসদের দোয়া ও ইফতার মাহফিল

  • সম্পাদনার সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে আরাফাত রহমান কোকো সৃতি সংসদ বগুড়া জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল। ১৭ই মার্চ বগুড়া শহরে একটি হোটেল আরাফাত রহমান কোকো সৃতি সংসদ বগুড়া জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল হাসান দারুন এর পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক আহব্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এ্যাড. আতাউর রহমান মুক্তা, এ্যাড. মোজাম্মেল হক, এ্যাড. এনামুল হক, শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন সহ আরাফাত রহমান কোকো সৃতি সংসদ এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতি এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies