1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে : নাহিদ ইসলাম

  • সম্পাদনার সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৪ বার প্রদশিত হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। আজ শনিবার দুপুরে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সাথে জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে যে গণতন্ত্র রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। সংস্কার কমিশনের প্রধানরা নিজ নিজ ক্ষেত্রের সারসংক্ষেপ তুলে ধরেন। সংস্কার বিষয়ে এনসিপি অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা মনে করি, গণঅভ্যুত্থান পরবর্তী যে পরিপ্রেক্ষিতে সরকার গঠিত হয়েছে সংস্কার এবং বিচার- মৌলিক সংস্কারের ভিত্তি এ সরকারের সময়ই করতে হবে। জুলাই সনদে সইয়ের মাধ্যমে সব রাজনৈতিক দলকে এ বিষয়ে ঐকমত্য পোষণ করতে হবে। সংবিধান সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। অন্যথায় পার্লামেন্টে সংবিধান টেকসই হবে না। ইউএন সেক্রেটারিও বলেছেন রাজনৈতিক দলগুলো নিজেরাই যেন একটা ঐকমত্যে আসে। নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে আমরা একটা সংস্কারের প্রক্রিয়া হিসেবেই দেখি। সংস্কার ছাড়া কোনো নির্বাচন কাজে দেবে না। সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত। মতপার্থক্যটা হচ্ছে কোন সংস্কারটা কখন হবে। ইলেকশনের আগে কতটুকু হবে, পরে কতটুকু হবে। আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়ন হলে সেই মতপার্থক্যটা কেটে যাবে। তিনি বলেন, আমরা জাতিসঙ্ঘের কাছে বিচার ও সংস্কার বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়েছি, ধন্যবাদ জানিয়েছি। জাতিসঙ্ঘ মহাসচিব বলেছেন, আমরা যেন নিজেরা ঐকমত্যে আসতে পারি। আমরা যদি নিজেরা ঐকমত্যে আসতে পারি, তারা তাদের জায়গা থেকে সহযোগিতা করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies