1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

সেকেন্ড রিপাবলিক ঘোষনা বা গণপরিষদ নির্বাচনের সুযোগ নেই- ইশরাক হোসেন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৯৯ বার প্রদশিত হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ১৭ বছর জেল-জুলুম, গুম-খুনসহ বিভিন্ন নীপিড়নের শিকার হয়ে আমরা হাসিনা বিরোধী আন্দোলন করে এসেছি। যারা নতুন দল গঠন করেছে, তারা ভাবে তারা একাই হাসিনা পতনের আন্দোলন করেছে। তারা ৭১ এর মুক্তিযুদ্ধকেও বাদ দিতে চায়। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়নি, দেশ একবারই স্বাধীন হয়েছে। আজ যারা সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছ, অথচ এসব দেশের জনগণ তারা বোঝেই না। ছাত্র আন্দোলনের মুখপাত্র যারা তারা ভাবে, তারাই শুধু আন্দোলন করেছে, আর কেউ ছিল না। তাদের এ ধারনা ভুল। হাসিনা পতনের আন্দোলন বিএনপিসহ সর্বস্তরের জনগণ অংশ নিয়েছিল।
তিনি আরো বলেন, দেশে নতুন করে সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচনের সুযোগ নেই। যদি সেসব বাস্তবায়ন করতে চান জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসে এসব আইন করেন। সংস্কার করার দায়িত্ব একটি নির্বাচিত সরকারের, অন্তবর্তী সরকার সংস্কারের যে পদক্ষেপ নিয়েছেন তার বৈধতা দিতে হলে নির্বাচিত সরকারকে দিতে হবে। তাই সংস্কার কার্যক্রম দীর্ঘায়িত করলে তা প্রশ্নবিদ্ধ হবে। অন্তবর্তী সরকারের দ্রুত নির্বাচন দেয়া উচিত।  এসময় প্রধান অতিথি আরো বলেন, খুনি হাসিনার উপযুক্ত বিচার করতে হলে বিএনপির মতো শক্তিশালী সরকারের দরকার। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ১৭ বছর আন্দোলনে মাঠে ছিলাম। ১৪ মার্চ শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজলার মোকামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে মোকামতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপরোক্ত প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা  বলেন তিনি।  ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ জনতা অংশগ্রহণ করেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে দোয়া করা হয়। মোকামতলা ইউনিয়নের ১০ টি ভোট কেন্দ্র কমিটির সকল সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সন্মানে আয়োজিত ইফতার মাহফিল মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরআলম মোঃ মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম।  প্রধান বক্তার বক্তব্যে মীর শাহে আলম বলেন, সংস্কার দীর্ঘায়িত না করে দ্রুত নির্বাচন দিন। ড. ইউনুস সম্মানিত মানুষ, সম্মান থাকতেই ভোট দেয়া উচিত। তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, তাদের ভোট দিলে নাকি বেহেশতের টিকিট দিবে। এমন বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তিনি। মাহফিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল ওহাব, জেলা বিএনপির উপদেষ্টা মাহমুদ হোসেন তৌফিক, সাবেক সাধারন সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, কৃষক দলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। ইফতার মাহফিলে ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। খবর বিঙ্গপ্তির

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies