1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

কুড়িগ্রামে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক মতবিনিময় সভা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫৮ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম কুড়িগ্রাম: কুড়িগ্রামে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর অংশীজনদের সাথে মতবিনিময় সভা আজ দুপুরে জেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাউবোর রংপুর জোনের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, পাউবোর রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব, পাওয়ার চায়নার প্রতিনিধি কনসালটেন্ট মকবুল হোসেন ও কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা।  আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মতিন ফারুকী,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু। এসময় চায়না প্রতিনিধি জানান আমরা দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মতামত পাউবো কতৃপক্ষ মনোযোগ দিয়ে শুনে তা লিখিত আকারে লিপিবদ্ধ করেন।  এসময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু জানান জনগণের মতবিনিময় নামে আর কালক্ষেপণ না করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। মতবিনিময় সভায় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন আমরা আর কত দিন এই তিস্তা ভাঙ্গনে ক্ষয়ক্ষতির স্বীকার হবো। আমরা এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দ্রুত উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্ট কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies