1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মহাদেবপুরে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করলেন ইউএনও

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬৮ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি অবৈধভাবে ফুটপাত দখল করে স্থাপিত দোকান, সড়কের অধৈক দখল করে রাখা ব্যবসায়ীদের বিভিন্ন মালপত্র এবং যত্রতত্রভাবে সড়কের উপর রাখা যানবাহন সরিয়ে দেন। এর আগে সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করার জন্য সচেতনতামূলক সভা ও প্রচারণা করেন। উল্লেখ্য বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও যত্রতত্র বিভিন্ন যানবাহন রাখার কারণে প্রতিদিনই প্রচন্ড যানজট লেগে থাকত। অবৈধভাবে দখলে রাখা সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় যানজট নিরসন হবে বলে আশা করছেন স্থানীয়রা। উপজেলা সদরের অন্যান্য সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies