1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ক্ষেতলালে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১২৮ বার প্রদশিত হয়েছে

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জয়পুরহাটের ক্ষেতলালে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ (মার্চ) সকাল ১১টায় ক্ষেতলাল থানা বাজার এলাকায় মানববন্ধন করেন তারা। সারাদেশে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েই চলেছে তা বন্ধের প্রতিবাদে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও ঝাড়ু মিছিল কর্মসূচী সফল করতে সকাল ১০ টা থেকে স্কুল, কলেজ সহ বিভিন্ন এলাকা থেকে ছাত্র/ছাত্রী আসতে থাকে থানা চত্বর এলাকায়। এরপর বের হয় এক প্রতিবাদ ঝাড়ু মিছিল। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এ সময় তাদের কণ্ঠে উচ্চারিত হয় তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া,আমার বোনের কান্না, আর না আর না, দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায় সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।  এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষনের বিচার না হাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ শাহিনুর আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সদস্য সচিব, সাইফ আল ইসলাম, জাবির যুগ্ম আহবায়ক, জয়পুরহাট আবু কাশেম, যুগ্ম সদস্য সচিত, মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক, সাজিম, ডালিম চৌধুরী, রবিউল ইসলাম, জাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies