1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনকে শিক্ষার্থীদের লাল কার্ড

  • সম্পাদনার সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা এবং নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফজলে রাব্বী, জাহানে মোতায়েন যুক্ত, সাদমান সাকিব, রিদিতা আহমেদ রোজা, নাবিলা তাবাসসুম বর্ষাসহ অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশে রিদিতা আহমেদ রোজা নামে এক শিক্ষার্থী বলেন, দেশে যেভাবে নারী নিপীড়ন, ধর্ষণ বেড়েছে তাতে শিশু থেকে বয়স্ক কেউ বাদ যাচ্ছে না। আমরা এখন রাস্তায় বের হতে ভয় পাই। সব সময় নিজেকে অনিরাপদ মনে হচ্ছে। আজকেও যখন বাসা থেকে বের হচ্ছিলাম চিন্তা হচ্ছিল বাসায় ভালোভাবে ফিরতে পারবো কিনা। অথচ যারা এসবের সাথে জড়িত তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। প্রশাসন নিষ্ক্রিয় ভৃমিকা পালন করছে। অপরাধীদেরকে শাস্তি দেয়া না গেলে আগামীতে মেয়েরা ঘরের বাইরে বের হতে ভয় পাবে। আর মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার যোগ্যতা নেই সেই চেয়ারে বসে থাকার। ফজলে রাব্বী বলেন, ছাত্ররা জুলাই আন্দোলন শুধু স্বৈরাচার সরকার পরিবর্তনের জন্য করেননি। বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান হয়েছিল। কিন্তু গণঅভ্যুত্থানের পরে সে সুফল গুলো আমরা সাধারণ মানুষ পাচ্ছি না। দেশে ধর্ষণ, হত্যা, ডাকাতি, চাঁদাবাজির ঘটনা বেড়ে চলছে। বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কোন ভূমিকা দেখা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষণ প্রতিরোধে ব্যর্থতার যে বহি:প্রকাশ দেখাচ্ছে এজন্যই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করে এই ব্যবস্থার পরিবর্তন করতে না পারে আন্দোলন আরও জোরদার করা হবে।প্রতিবাদী শিক্ষার্থীরা তাদের দাবিগুলি তুলে ধরে প্রশাসন ও সরকারের কাছে সুষ্ঠু বিচার এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, দেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে জাতি ও সমাজে প্রগতির চিত্র আশা করা যায় না।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies