1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ছাত্র হত্যাকারী সাঈদ চেয়ারম্যানের ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • সম্পাদনার সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় এএমবিডি ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।ইটভাটাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যাকারী পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের মালিকানাধীন। অবৈধ ইটভাটা অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার দোগাছীতে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন। তিনি জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই ইটভাটাটির কার্যক্রম চলছিল। এজন্য সকালে অভিযান চালিয়ে ইটভাটাটি সরাসরি গুঁড়িয়ে দেয়া হয়েছে।‌ অবৈধ ইটভাটা চলতে দেয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর পাবনার ইন্সপেক্টর আব্দুল মোমিনসহ বাংলাদেশ সেনাবাহিনী, জেলা আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর জানান, পাবনা সদর উপজেলায় ৬২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে‌ ৯টি বৈধ আর ৫১টিই‌ অবৈধভাবে চলছিল। ইতিমধ্যেই আমরা আজকেরটাসহ ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছি। বাকিগুলোতেও অভিযান চলবে। উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলাকালে হঠাৎ শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলিবর্ষণ করেন আবু সাঈদ খান। এতে ঘটনাস্থলেই মাহবুব হাসান নিলয় (১৪) ও জাহিদুল ইসলাম (১৯) নামের দুই শিক্ষার্থী নিহত এবং অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দুটি মামলার প্রধান আসামি আবু সাঈদ খান। ঘটনার পর থেকেই সাঈদ পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies