1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আল্লাহ ও রাসুল (সাঃ) এর কুটুক্তিকারীর শাস্তির দাবীতে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৪৯ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ সকল সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ ও বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটুক্তিকারী রাখাল রাহা’র বিরুদ্ধে ব্লাসফেমি আইন প্রণয়ের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি উপজেলা তাওহীদি ছাত্র জনতার ব্যানারে ৭ মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে বায়তুন নূর জামে মসজিদ চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জামিল হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক আল আমিন ফকির।
এসময় তারা বলেন, আল্লাহ ও নবী রাসুলকে যারা কটুক্তি করবে তাদের ঠাঁই এ জমিনে হবেনা। আমরা গোটা মুসলিম সম্প্রদায় তা শক্তহাতে দমন করবো ইনশাল্লাহ। সম্প্রতি আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি মুলক মন্তব্য করেছে রাখাল রাহা। আমরা তাকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।  বক্তারা আরও বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। ইসলাম ও নবী করিম (সাঃ)-এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না। সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে অবিলম্বে অন্তবর্তীকালীন সরকারকে এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানান এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদিক্ষণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies