1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান: জুলহাসের প্রতিভাকে সম্মান জানাতে সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

  • সম্পাদনার সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯৩ বার প্রদশিত হয়েছে

‘বিশ্ব দেখলো হার না মানা এক যুবকের দৃঢ় সংকল্প/ বাংলার আকাশে লিখে দিলো সে আকাশ জয়ের গল্প/ এই উড়ে চলা- তার স্বপ্ন জয়ের পর্ব।’ এই লাইনগুলো মানিকগঞ্জের নিভৃত গ্রামের উদ্যোমী যুবক জুলহাস মোল্লাকে নিয়ে লেখা। জীবনে নিজে কখনো বিমানে না চড়লেও জুলহাস মোল্লা নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে চমক দেখালেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— নিজের গ্রামে বসে বিমান তৈরি করা যুবক জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’- এর একটি প্রতিনিধি দল। আজ বুধবার সকালে (৫ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করতে যায়— ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন। এসময় আরও উপস্থিত ছিলেন— মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ ইমন, বিএনপি নেতা সত্যেন কান্ত পন্ডিত ভোজন, রহমত লাবলু, সোহেল রানা, মিজানুর রহমান লিটন-সহ দলের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মানিগঞ্জের তথা দেশের প্রতিভাবান সন্তান জুলহাস মোল্লার কাছে আমরা এসেছি। তিনি জুলহাস মোল্লার এই উদ্ভাবনী কাজ দেখে অভিভূত। জুলহাসের এই অদ্যমী ও প্রশংসনীয় কাজের প্রশংসা করেছেন জনাব তারেক রহমান। তিনি জানান, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন— আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাস মোল্লার উক্ত কাজে সরকারি প্রণোদনা এবং সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে পাশে থাকবে বিএনপি।” রুমন বলেন, জুলহাস মোল্লাকে দেশের ভেতরে যেকোনো একটি ফ্লাইটে টিকিট করে প্লেনে চড়িয়ে উৎসাহ প্রদান করা হবে এবং আজকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাকে কিছু অর্থিক সহযোগিতা করেছি।

উল্লেখ্য, শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান মোল্লা (২৮)। পরিবারের ছয় ভাই-বোনের মধ্যে জুলহাস মোল্লা পঞ্চম। সংসারে অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমানে জুলহাস মোল্লা ঢাকায় ইলেকট্টিক মিস্ত্রির কাজের পাশাপাশি চার বছরের চেষ্টায় নিজেই ‘আলট্রা লাইট (আরসি)’ বিমান তৈরি করে আলোচনায় এসেছেন।▫

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies