1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ফেব্রুয়ারিতে এলো ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

  • সম্পাদনার সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৩ বার প্রদশিত হয়েছে

দেশে সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাব ধরে) যার পরিমাণ ৩০ হাজার ৭৪১ কোটি ৬০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হালনাগাদ তথ্যে জানানো হয়, ফেব্রুয়ারিতে দেশে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জানুয়ারিতে দেশে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সেই হিসাবে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৫ শতাংশ। এদিকে, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৩.৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার। আর গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies