1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

মার্চেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিন: প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন

  • সম্পাদনার সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫৪ বার প্রদশিত হয়েছে

ইনিয়ে-বিনিয়ে কথা না বলে চলতি মাসেই (মার্চ) জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ মাসের (মার্চ) মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন এসব কথা বলেন। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই নেতা প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, আপনি বিদেশি গণমাধ্যমকে বলেছেন নির্বাচন ডিসেম্বরে হবে। তবে দেশের গণমাধ্যমে সরাসরি বলার সৎ সাহস দেখানো উচিত। ইনিয়ে-বিনিয়ে কথা বলা ঠিক নয়। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন দলকে অভিনন্দন জানাই। আমরা চাই, গণতন্ত্রের শত ফুল ফুটুক। তবে তাদের গণপরিষদ গঠনের দাবির বিষয়টি প্রশ্নবোধক বলে মনে করি। গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক গঠনের কথা যারা বলেছেন, রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করাই তাদের উদ্দেশ্য। সালাহউদ্দিন বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। কারণ, তারা জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান নিয়ে ভয় পান। বিএনপির এই নেতা প্রশ্ন রাখেন, চব্বিশের আন্দোলন তো স্থানীয় নির্বাচনের দাবিতে হয়নি। সেটি বিবেচনা করে সবাইকে কথা বলা উচিত। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies