1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নেতৃত্বে নাহিদ-আখতার

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ বার প্রদশিত হয়েছে

ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ, নতুন বন্দোবস্তের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মীম আক্তার দল ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করেন। পরে আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটির নাম ঘোষণা করেন। বাংলাদেশের ইতিহাসে এভাবে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এবং এত ব্যাপক আওয়াজ দিয়ে অতীতে কোনো দলের আত্মপ্রকাশ হয়নি। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকাল ৪টা ২০ মিনিটে শুরু হয় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। তারপর পর্যায়ক্রমে গীতা, ত্রিপিটক, বাইবেল পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের দুটি প্রামাণ্যচিত্র দেখানো হয় মঞ্চের বড় স্কিনে। এরপর বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, নুসরাত তাবাসসুম, আব্দুল মান্নান মাসউদ, জুলাই শহীদ জাবিরের বাবা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র সামান্ত শারমিন, যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, মুখ্য সংগঠক সারজিস আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies