জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন তারা। তরুণদের নতুন দল ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে গিয়ে বিএনপির আমন্ত্রণপত্র পৌঁছে দেন ছাত্রদের প্রতিনিধি আব্দুল হান্নান মাসউদ।