1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ক্যান্সার আক্রান্তদের সহায়তা প্রদান করলো ‘আমরা বিএনপি পরিবার’

  • সম্পাদনার সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক  তারেক রহমান-এর নির্দেশনায় ক্যান্সার আক্রান্ত অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করেছে- ‘আমরা বিএনপি পরিবার’। আজ বুধবার, বিএনপি চেয়ারপার্সন-এর রাজনৈতিক কার্যালয়ে (ফেব্রুয়ারি ২৬, ২০২৫) মানবিক এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আমিরুল ইসলাম খান আলিম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা প্রকৗশলী মো. মোস্তফা-ই জামান সেলিম (সিআইপি) প্রমুখ। রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেটা এখনও সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ আমরা হয়ত নিঃশ্বাস নিতে পারছি, কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি, রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়ত ধরবে না; কিন্তু রাস্তা-ঘাটে, পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, বনশ্রীতে একজন ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে এটাও মানুষ প্রত্যাশা করেনি। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সামাজিক-সাংস্কৃতিক স্বস্তি ফিরে আসবে এইটাই মানুষের প্রত্যাশা। কেবল একটি গোষ্ঠী স্বস্তিতে থাকবে সেটা তো হয় না। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সারাদেশের মানুষ যারা ১৬ বছর নৈরাজ্যের মধ্য দিয়ে গেছে, সন্তান, স্ত্রী ফেরত আসবে কি না, মেয়ে স্কুলে গিয়ে ফেরত আসবে কি না, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনও যদি বাস ডাকাতি করে নারী ধর্ষণ হয়, নারী ধর্ষণের তিন দিন পর পুলিশ মামলা নেয়, বলে এটা ঠিক ধর্ষণ নয় শ্লীলতাহানি, এটা একজন নারীর প্রতি বিদ্রুপ করা। এটা আমরা প্রত্যাশা করি না। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করছেন কি না তাকে এটা নিশ্চিত করতে হবে। রাজনীতি মানে মিটিং মিছিল করা নয় উল্লেখ করে তিনি বলেন, কে কত সমাজ সেবা করেছে তার ওপর রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে। পুলিশ ঠিকমতো কাজ না করলে সেটি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টার। বিভিন্ন পাড়া-মহল্লায় গডফাদার তৈরি হয়েছে। এগুলো থামাতে হবে। বিএনপি অসহায় ও গরিব মানুষের সঙ্গে থাকবে বলে তিনি জানান। বসন্ত বরণে বাধা, মাজারে হামলাসহ সাংস্কৃতিক কর্মকান্ডে বাধা দেওয়ার নিন্দা ও উদ্বেগ জানিয়ে রিজভী বলেন, কখনোই একমুখী দেশ হতে পারে না। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, অসুস্থ দুইজন ব্যক্তি পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা আমরা বিএনপি পরিবার তাদের জন্য সহায়তা অব্যাহত রাখবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies