1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমাদের শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পুতুল তালোড়ায় মরহুম লিটনের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া পৌরসভার বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ দুপচাঁচিয়ায় বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই প্যাকেট করে খোলা বাজারে বিক্রি ঘোড়াঘাটে ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষর

ভোটের জন্য ১৭ বছর আন্দোলন করেছি আপনাদের চিরস্থায়ী ক্ষমতায় থাকার জন্য নয়-বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বলেছেন, ভোটের অধিকার আদায়ের জন্য ১৭ বছর আন্দোলন করেছি, আমরাই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিচিরস্থায়ী ক্ষমতা থাকার জন্য নয়। শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে এই দেশের সবকিছু খেয়ে ফেলেছেন এ দেশের ব্যাংক খাইছেন বিমা খাইছেন শেয়ার বাজার খাইছেন এ দেশের সকল প্রতিষ্ঠান কে ধ্বংস করেছেন সবশেষ এই দেশের মানুষের অধিকার ভারতের কাছে বেচে দিয়েছিলেন। গত ১৭ টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। এই ভোটের জন্য পরিবর্তন হয়েছে।। ভোট দিতে পারতো যদি এদেশের মানুষ তাহলে আওয়ামী লীগ ক্ষমতা যেতে পারতো না। তাই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি।। ভোটের অধিকারের জন্য আমাদের কয়েকশ নেতাকর্মী শহীদ হয়েছে।। শত শত নেতাকর্মী পংগু হয়েছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে। ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা বাড়ীতে ঘুমাতে পারে নাই। দ্রুত নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন।
তিনি আজ বিকেলে কুড়িগ্রাম জেলা বিএনপি আয়োজিত স্থানীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় এসব কথা বলেন ।
জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রহমান রানা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies