1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শ্রমিক লীগ নেতা নায়েব আলীর

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি : নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেস্টা করেও শেষ রক্ষা হলো না ইউনিয়ন শ্রমিক লীগ নেতা নায়েব আলীর (৪৮)। নদীর মাঝখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নায়েব আলী নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি। তিনি নিমাইচড়া গ্রামের নজের আলীর ছেলে। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন নায়েব আলী। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ দেখে নায়েব আলী গুমানী নদীতে নেমে যায়। এক পর্যায়ে নদীর থেকে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। তিনি চাটমোহর থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার অন্যতম আসামী। হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই তাহের আলী জানান, আমরা গিয়ে নায়েব আলীকে নদীতে মাঝখানে দেখতে পাই। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies