1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত : ব্যারিস্টার সালাউদ্দিন

  • সম্পাদনার সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ বার প্রদশিত হয়েছে

‘বিগত দিনে রাষ্ট্রের দুবৃত্তায়ন ও বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার বেগম খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত।’ প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগে এক শুনানিতে এ কথা বলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। সর্বোচ্চ আদালতে দেয়া বক্তব্য প্রসঙ্গে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আমি আদালতকে বলেছি এদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়েছে এবং ফ্যাসিজম যেভাবে ডেভলপ করেছে তার অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই সে দায় এড়াতে পারে না। বিগত সময়ে বিচার বিভাগের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে লোকে প্রিয়জন হত্যার পরেও বলত বিচার চাই না।’ সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন, ‘আমি সর্বোচ্চ আদালতকে বলেছি কোনো দলীয় পরিচয় বিবেচনায় নয়, একজন মানুষ ও নাগরিক হিসেবে বেগম খালেদা জিয়ার সাথে অবিচার করা হয়েছে। ওনাকে যে মামলায় সাজা দেয়া হয় এবং পরবর্তীতে সাজা বাড়ানো হয়, সে মামলাটি যখন আপিল বিভাগে আসে তখন দেখা গেল তিনি (বেগম খালেদা জিয়া) কোনো টাকা আত্মসাৎ করেননি। আমি সর্বোচ্চ আদালতকে বলেছি এক্ষেত্রে খালেদা জিয়াকে একটা প্রতীকী ক্ষতিপূরণ দেয়া উচিত ছিল। তিনি বিএনপির চেয়ারপারসন সেটা বিষয় নয়, একজন নাগরিক হিসেবে তিনি রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন। বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার হয়েছেন। তাই উনার মামলায় যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেয়া হতো বা দেয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য তা ভালো হতো।’ সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies