1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পাবনায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে শহীদ চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিলিছটি কোর্ট মোড়, অনন্ত মোড়, মুজাহিদ ক্লাব হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এর আগে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে শহীদ চত্বরে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ।বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, জামায়াতের বগুড়া অঞ্চল পরিচালক টিমের সদস্য নজরুল ইসলাম, বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল বাছেত খান, পাবনা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা আমির আব্দুর রব, সাবেক মির অধ্যাপক রকিব উদ্দিন, ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।জামায়াত নেতারা বলেন, ’শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মিথ্যা মামলায় পাবনা বিএনপির ৪৭ নেতাকর্মী মুক্তি পেয়েছেন। ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুর রহমান বাবর মুক্তি পেয়েছেন। তারেক রহমানও মুক্তি পেয়েছেন। এতে সবাই খুশি ও আনন্দিত। তবে এখনও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি না পাওয়া দু:খজনক। বর্তমান সরকারের ৬ মাস অতিবাহিত হলেও মজলুম এ জননেতার মুক্তি মেলেনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে জামায়াত নেতারা বলেন, ’আগামী ২০ ফেব্রুয়ারি মামলার শুনানীর দিনে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। তাছাড়া দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর যারা এই মিথ্যা মামলায় স্বাক্ষ দিয়েছে, যে বিচারকরা রায় দিয়েছিলেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে স্বৈরাচারী সরকারের বাতিল করা জামায়াত-শিবিরের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies