1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাঁথিয়ায় মোবাইলে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা, ভ্যান ছিনতাই

  • সম্পাদনার সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সুজল হোসেন (৩৮) নামে এক ভ্যানচালককে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যার পর ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার স্বরপ নামক স্থানে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহত সুজল উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাহাক আলী প্রামানিক এর ছেলে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সুজল সম্প্রতি প্রায় ১ লক্ষ টাকা দিয়ে একটি নতুন ভ্যান কেনেন। শুক্রবার রাত দশটার দিকে মোবাইল ফোনে তাকে কে বা কারা ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে সুজলের ফোন বন্ধ থাকে এবং বাড়ি ফিরে না। পরেরদিন শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে স্থানীয়রা একটি পুকুরে লাশ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি সুজলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে । এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আমরা ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies