1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

সংস্কারের সকল পজিটিভ সিদ্ধান্তকে সমর্থন জানাবে জামায়াত : আব্দুল্লাহ তাহের

  • সম্পাদনার সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ বার প্রদশিত হয়েছে

‘সকল পজেটিভ (ইতিবাচক) সিদ্ধান্তকে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থন জানাবে’ জানিয়ে দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডা: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বলেছি এই সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সিদ্ধান্তের পরে, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সাড়ে ৭টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস অ্যাকাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডা: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আজকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সাথে বৈঠক হয়েছে। বৈঠকে বিভিন্ন দলের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে কথা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।’ তিনি বলেন, ‘আজকে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তারা আমাদেরকে সংস্কারের রিপোর্ট বই দিবেন, সেই বই পর্যালোচনা করে জামায়াত ইসলামী এবং সরকারের যে টিম রয়েছে তাদের সাথে আলাদা বৈঠক হবে। সেখানে আমরা আলোচনা করে মূল সিদ্ধান্ত জানাব।’ তিনি আরো বলেন, ‘আমরা বলেছি, যে সংস্কারটা প্রয়োজন তাতে আমরা ঐক্যমত এবং যথাসময়ে নির্বাচন দিতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies