1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে অপরিকল্পিত এবং অবৈধভাবে ইটভাটা স্থাপনের ফলে সাড়ে ৮ হাজার মেঃটন খাদ্যশস্য উৎপাদন কম হচ্ছে

  • সম্পাদনার সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ বার প্রদশিত হয়েছে

মোঃ হাসানুজ্জামান, বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে অপরিকল্পিত এবং অবৈধভাবে ইটভাটা স্থাপনের ফলে প্রায় সাড়ে ৮ হাজার মেঃ টন খাদ্যশস্য উৎপাদন কম হচ্ছে। তথ্যানুসন্ধানে জানা যায়, বদলগাছী উপজেলায় ৩৪ টি ইটভাটা রয়েছে। এইসব ইটভাটার কোনটিই আইন মেনে পরিকল্পিত ভাবে নির্মাণ করা হয় নাই। সরকারি বিধি মোতাবেক অনাবাদী পতিত জমি অথবা এক ফসলী জমির শ্রেনী পরিবর্তন করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে, জেলা প্রশাসন থেকে লাইসেন্স এবং অনুমতিপত্র নিয়ে ভাটা স্থাপন করা যাবে। কিন্তু দুঃখ জনক হলেও সত্য এই উপজেলায় স্থাপিত কোন ইটভাটারই লাইসেন্স, অনুমতিপত্র কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।কোন কিছুর তোয়াক্কা না করেই ইটভাটার মালিকগণ পরিবেশ ও জনজীবনের ক্ষতিসাধন করেই নিজ স্বার্থ হাসিল করে যাচ্ছেন । উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩৪ টি ইটভাটায় প্রায় ২৫০ হেক্টর কৃষি আবাদী জমি ব্যবহৃত হচ্ছে। এর ফলে প্রায় ১২০০ মেঃটন ধান, ৬৫০০ মেঃ টন আলু, ৩০০ মেঃ টন সরিষা, ৮৫০ মেঃ টন গম উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কৃষকগন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, জমির টপসয়েল কাটার কারনে ৮ থেকে ১০ ইঞ্চি পুষ্টি উপাদান সমৃদ্ধ জমি নষ্ট হচ্ছে। এতে জমির উর্বরতা কমে যাচ্ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে, ফসলের ক্ষতি ও ঘাটতি হচ্ছে। কালো ধোঁয়ার কারনে আমসহ বিভিন্ন ফলজ বৃক্ষের মুকুল বাঁধা গ্রস্থ হচ্ছে। সালফার ডাই অক্সাইডের কারনে সবজি ফসলের ফলন বাঁধা গ্রস্থ হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানা বলেন, ভাটার কালো ধোঁয়ার কারনে মানুষের শ্বাসকষ্ট সহ ফুসফুসের প্রদাহ হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, অনেক জায়গায় ভাটায় মাটি সরবরাহের জন্য পুকুর অতিরিক্ত গভীর করা হয়। এতে মাছের উৎপাদন কমে যায়। এছাড়া নদীর পলি মাটি কাটার কারনেও মাছের উৎপাদন ব্যহত হচ্ছে। সচেতন এলাকাবাসী অপরিকল্পিত ও অবৈধ এসব ইটভাটা বন্ধ করে পরিকল্পিত ভাবে পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপনের ব্যবস্থা গ্রহণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies