1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অপারেশন ডেভিল হান্ট: রাজশাহী মহানগরীতে যুবলীগ-আ’লীগের ৫জন-সহ গ্রেফতার ১৯

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে (ডেভিল হান্ট) যুবলীগ-আ’লীগের ৫ জন-সহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলো: মোঃ মিজানুর রহমান (৪০), সে মহানগরীর পবা থানার দিঘীর পারিলা হাট এলাকার মৃত আমজাদের ছেলে এবং পারিলা ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক, মোঃ রইছ উদ্দিন (৩৬),সে শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া এলাকার মোঃ গোলাম রসুলের ছেলে এবং সে শাহমখদুম থানার বড়বনগ্রাম ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, আওয়ামীলীগ কর্মী মোঃ সাগর আলী নিরাশ (৪৫), তিনি দামকুড়া থানার শিতলাই তালপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে, মোঃ পপেল আকতার (৩৪),সে শাহমখদুম থানার পবা নতুনপাড়া গাঙ্গপাড়া এলাকার মৃত বাবু আকতারের ছেলে এবং মহানগরীর ১৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি কর্মী মোঃ হিমেল রাজেস (২৬),সে শাহমখদুম থানার পবা রাইসমিল পাড়া এলাকার মোঃ রাজুর ছেলে। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্তদ উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান,সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে ৫জন গ্রেফতার করা হয়েছে। এছাড়াও থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে মাদক মামলায় ৪জন, ওয়ারেন্টভুক্ত ৪জন এবং অন্যান্য অপরাধে ৬ জন রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies