1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অপরাধ করেও বহাল তবিয়্যতে গোদাগাড়ীর স্বেচ্ছাসেবক-লীগ নেতা সেলিম! গ্রেফতারের দাবি, বিএনপি নেতা ও স্থানীয়দের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ বার প্রদশিত হয়েছে

রাজশাহী প্রতিনিধি: পাহাড় সমতুল্য অপরাধ করেও বহাল তবিয়্যতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা-শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক-লীগ সহ-সভাপতি মোঃ সেলিম রেজা। প্রকাশ্যে দাপটের সাথে চলাফেরা করলেও তাকে গ্রেফতার করছেনা পুলিশ এমনি অভিযোগ বিএনপি নেতা-সহ একাধীক স্থানীয়দের। স্বেচ্ছাসেবক-লীগ সহ-সভাপতি মোঃ সেলিম রেজা, তিনি রাজশাহীর গোদাগাড়ী থানার রাণীনগর, গোগ্রাম এলাকার মৃত একরাম আলীর ছেলে। এছাড়াও তিনি গোদাগাড়ী উপজেলার আওয়ামী-লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদের গাড়ীর ড্রাইভার।
একাধীক স্থানীয়রা-সহ গোদাগাড়ী ইউনিয়ন দেউপাড়া বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল হাই টুনু জানান, আওয়ামী স্বেচ্ছাসেবক-লীগ সাবেক সহ-সভাপতি মোঃ সেলিম রেজা, তিনি সাবেক এম.পি ফারুক চৌধুররীর আস্থাভাজন ও ব্যক্তিগত ক্যাডার। সেই সুবাদে বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আলমে মাদক কারবারীদের কাছে চাঁদাবাজি, থানায় তদবির, অর্থের বিনিময়ে অন্যের জমি দখল করে শূণ্য থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি।
এছাড়াও বিগত স্বৈরাচার সরকারের আমলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি-করা সহ গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগে প্রকাশ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তারপরও অজ্ঞাত কারনে তার নামে একটি মাত্র মামলা হয়েছে এবং সেই মামলায় তিনি জামিনে মুক্তি পেয়েছেন। জেল হাজত থেকে বের হয়ে পূর্বের কর্মকান্ড প্রকাশ্যে না চালালেও গোপনে আওয়ামী-লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি। নেতা-কর্মীদের বাঁচাতে মামলা থেকে জামিনের জন্য দৌঁড়ঝাপ করছেন এবং মাদক ডিলারদের সাথে গোপন আতাতের মাধ্যমে মাদকের চোরাচালান কাজ অব্যাহত রেখেছেন। অদৃশ্য শক্তির বলে দাপটের সাথে চলাফেরা করছেন বলেও অভিযোগ করেন বিএনপি নেতা আব্দুল হাই। সংশ্লিষ্ট প্রশাসন ও ডেভিল হান্টের অভিযানিক টিমের নিকট অত্যাচারী স্বেচ্ছাসেবক-লীগ নেতা সেলিম রেজার গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies